বিজ্ঞাপন

অনুমোদনহীন ওজনযন্ত্র ব্যবহার, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা

অনুমোদনহীন ওজনযন্ত্র ব্যবহার, চট্টগ্রামে দুই বেকারিকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি বেকারিকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২১ জুন) নগরের চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৈধ ভেরিফিকেশন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিএসটিআই কর্মকর্তারা জানায়, অভিযানে হালাল লাইভ বেকারিকে ওজন ও পরিমাপ আইন, ২০১৮-এর ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪৮ ধারা অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার দায়িত্ব পালন করেন।

এমআর/জেডএস