উত্তরা শাহজালাল এভিনিউ, শায়েস্তা খান এভিনিউ, ৩ নম্বর সেক্টরের সিয়াম টাওয়ারের পাশে এবং নিকুঞ্জ-২ এ হোমিওপ্যাথিক হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার (২১ জুন) ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-১ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়নের নেতৃত্বে অভিযানকালে তিন শতাধিক অবৈধ দোকান অপসারণ করা হয়।
তিনি জানান, অভিযান কালে মোট ৫ টি মামলায় উওরা-১ জোনে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
এদিকে নির্বাহী পৃথক অপর এক অভিযানে উওরা সেক্টর-৩ এ নির্মানাধীন বিল্ডিং এ এডিস মশার লার্ভা পাওয়ায় এক মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালনা করেন নির্বাহী মারুফা আক্তার।
এএসএস/এমএসএ
