বিজ্ঞাপন

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় আগামী কয়েকদিন সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যার মুখোমুখি হতে পারেন।

সোমবার (২২ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় ২২ জুন রাত থেকে ২৫ জুন পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এ অবস্থায় গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাসের চাপও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। এ সময় গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

ওএফএ/এমএন

বিজ্ঞাপন