বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) ডেসকো কার্যালয়ে জিয়া পরিষদ, ডেসকো শাখার এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজেদুল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। এছাড়া ডেসকোর নির্বাহী পরিচালক (অপারেশন) রশিদুর রহমান, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মফিজুল ইসলাম ভুঁইয়া, নির্বাহী পরিচালক (সংগ্রহ) জুলফিকার তাহমিদ, প্রকল্প পরিচালক সাইদুর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে মন্ত্রীর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া-এর জন্যও দোয়া করা হয়।
ওএফএ/এমএন
