বিজ্ঞাপন

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮২

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮২

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় দুজন, চুরির মামলায় দুজন এবং মাদক মামলায় ছয়জন রয়েছে।

ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসি/জেডএস

বিজ্ঞাপন