বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে এফএলজেএফের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে এফএলজেএফের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) নতুন কমিটির সদস্যরা।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও টেকসইয়ের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সাংবাদিকদের কথা শুনেন। এ সময় তিনি শুধু পজিটিভ নয়, নেতিবাচক তথ্যও তুলে ধরার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব ও সদস্য গোলাম সামদানি ভূইয়া, আনিসুর রহমান তপন, আরিফুর রহমান এবং শাহাদাত হোসেন (রাকিব)।

এসএইচআর/বিআরইউ

বিজ্ঞাপন