বিজ্ঞাপন

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) মাসুম।

তিনি জানান, টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা খবর আমরা পেয়েছি। রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা, তার কোন সংবাদ পাইনি।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং থেকে ১০০ ফুট পশ্চিমে অতর্কিতভাবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এসএএ/বিআরইউ