চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে রাইফেলটি উদ্ধার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, জলিল নামে এক ব্যক্তির বাউন্ডারিঘেরা ফাঁকা জায়গা থেকে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসংবলিত একটি বিদেশি এইচকেজি-৩ রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্রটি চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর/বিআরইউ
