বিজ্ঞাপন

ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান, জরিমানা আদায়

ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান, জরিমানা আদায়

ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা  দক্ষিণ সিটি  করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৪ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বঙ্গবাজার এনএস কো টাওয়ার এলাকা থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে তোলা সকল অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদ করা হয়।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে। অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও সড়কে ব্যবসা পরিচালনার দায়ে ২টি মামলার মাধ্যমে মোট ২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এএসএস/এসএইচএ