সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে/নির্দেশনায় সাদা কাগজে স্বাক্ষর, টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের স্বাক্ষর, টিপসই না দেওয়ার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
বুধবার (২৪ জুন) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের অসতর্কতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসাধু ব্যক্তি/চক্র কর্তৃক বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিল-পত্র প্রস্তুত, অবৈধ লেনদেন বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন।
কোনো লিখিত কাগজপত্রে/ডকুমেন্টে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে ও যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য সব প্রবাসী বাংলাদেশির অনুরোধ করা যাচ্ছে।
এনআই/জেডএস
