বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিরপুরে ৬ দালালকে জেল ও জরিমানা করেছেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুরে অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
৬ জনের প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেন। পরে দুই জনকে একমাস ও বাকি দুইজনকে দুইমাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি আরও দুইজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এটি ভবিষ্যতেও চলমান থাকবে।
এসএএ/আরএফ/এনএফ
