বিজ্ঞাপন

সাময়িক বরখাস্ত হলেন পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার

সাময়িক বরখাস্ত হলেন পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার

কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত হয়েছেন পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার৷

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এতে বলা হয়েছে, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার (বিপি-৭২০১১১৪৮৪৩) ২০২৫ সালের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়েছে, এই অবস্থায় ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ এর উপবিধি (১) অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত, সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এমএম/এসএএস/এনএফ