বিজ্ঞাপন

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মীর মো. মোশারফ খান (৪০)।

শুক্রবার (২৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্টবিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোশারফ জানিয়েছেন, তিনি গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসি/জেআই/এমএন

বিজ্ঞাপন