রাজধানীর কাঁটাবনে একটি ১৪তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পান। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়, যা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে আসেনি।
এমএসি/এসএইচএ
