রাজধানীর কাঁটাবনের একটি ১৪তলা আবাসিক ভবনের ১২তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার পর আতঙ্কে অনেক বাসিন্দা ভবনের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে বলেন, রাত ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পান। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের কারণে অনেক মানুষ ভবনের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে আসেনি।
এমএসি/এসএইচএ
