বিজ্ঞাপন

ঢামেকের বাগান গেটের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢামেকের বাগান গেটের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটের পাশ থেকে একদিন বয়সী মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) লাভলু।  

তিনি জানান, সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে আমরা খবর পেয়ে অচেতন অবস্থায় ওই মেয়ে শিশুকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কে বা কারা ওই নবজাতক কে ফেলে গেছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের সিসি ফুটেজ দেখে কে বা কারা নবজাতকের ফেলে গেল সেটিও দেখার চেষ্টা চলছে।

এসএএ/এমএসএ