বিজ্ঞাপন

ঢাকায় রাতেও কমছে না গরম

ঢাকায় রাতেও কমছে না গরম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে আপাতত গরমের তীব্রতা কমার কোনো ইঙ্গিত নেই। আগামী ৬ ঘণ্টা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ৬ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। ফলে রাতেও ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।

/এমএইচএন/এমএসএ