বিজ্ঞাপন

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরালো ডিএসসিসি

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরালো ডিএসসিসি

সায়েদাবাদ বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলসের একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়েছে, যা বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল বলে জানিয়েছে ডিএসসিসি। 

সোমবার (২৯ জুন) জনস্বার্থে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ডের কার্যক্রম সচল রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলস-এর একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়, যা বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল। এছাড়া বাসস্ট্যান্ডের অভ্যন্তরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্ট মামলাগুলোর মাধ্যমে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিক চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়।

এএসএস/জেডএস

বিজ্ঞাপন