বিজ্ঞাপন

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত তেলের দাম কমলো

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত তেলের দাম কমলো

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার তেলের দাম ১১৩ টাকা ১৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত ১২ মে প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ কর হয়।

ওএফএ/এমএন