জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে রাজধানীর বসিলা থেকে একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদ এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবায় ফোন করে এ তথ্য জানান।
বুধবার (১ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবার পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি কল করে জানান, বসিলা মধ্যপাড়ার কালিমুল্লাহ নামের এক ব্যক্তির ৫৪/০২ নম্বর তিন তলা বাড়ির ২য় তলার উত্তর পাশের রুমের বাথরুমের ছাদের ভেতরে একটি শটগান দেখতে পেয়েছেন। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি হাজারীবাগ থানায় জানানো হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে শটগানটি উদ্ধার করে।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
এসএএ/এমএসএ
