বিজ্ঞাপন

মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান, পরিসংখ্যান ব্যুরোতে ডিজি

মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান, পরিসংখ্যান ব্যুরোতে ডিজি

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। 

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেনকে প্রেষণে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। চার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শামীমুল হককে প্রেষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পদায়নের পর তার চাকরি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এসএইচআর/এমএসএ