বিজ্ঞাপন

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৩

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৩

রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গতকাল (বুধবার) বিএনপি নেতা হত্যাকে কুপিয়ে হত‍্যার ঘটনায় নবোদয় এলাকা থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। যারা আটক হয়েছেন তারা হলেন– শোয়েব, আরমান ও নয়ন। এখন পর্যন্ত কেউ এই ঘটনায় মামলা দায়ের করেনি।

এর আগে গতকাল, ব্রাজিল ও জাপানের খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সালিশ বৈঠকে বসে স্থানীয় কয়েকজন নেতাকর্মী। বৈঠক শেষে নবোদয় হাউজিংয়ের ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত সাদ্দাম বর্তমানে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএএ/এসএএস/বিআরইউ