ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খানকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খানকে ঢাকা মহানগর গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
রাকিব খান বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
আদেশে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এসএএ/বিআরইউ
