বিজ্ঞাপন

ভাটারায় গ্রিলের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রির

ভাটারায় গ্রিলের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রির

রাজধানীর ভাটারায় ওয়্যারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল বারী (২৪) নামে এক গ্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার সময় ভাটারা থানাধীন কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজারের সামনে একটি ভবনে গ্রিলের ওয়ারিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।

​নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল রাসেল জানান, বিকেলে কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজারের সামনে একটি ভবনে গ্রিলের ওয়ারিংয়ের কাজ করছিলেন আব্দুল বারী। কাজ করার এক পর্যায়ে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তার সহকর্মী আমাকে এ বিষয় জানালে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৬টায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো:ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছিল।

এসএএ/বিআরইউ