রাজধানীর লালবাগ থানাধীন ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
লালবাগ থানার উপপরিদর্শক (এস আই) মো. আনিছুর রহমান রহমান বলেন, আমরা খবর পেয়ে লালবাগ ২৪নং ওয়ার্ড ঘোড়াপট্টি এলাকায় এক বৃদ্ধা নারীকে পড়ে থাকতে দেখি। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই নারী ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বুলডোজার জব্দ করে থানায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত ওই বৃদ্ধা নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় জানায় চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানা যাবে বলেও জানান তিনি।
এসএএ/এএমকে
