বিজ্ঞাপন

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করেছে ভারত। ভিসা চালুর পর থে‌কে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত।

বার্তায় আরও বলা হয়, আমরা আমাদের ভিসা পরিষেবাগুলো বিস্তৃতকরণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি, এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ভারতীয় হাই কমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এনআই/এমএন

বিজ্ঞাপন