শিক্ষার্থীদের আন্দোলনে গুলির নির্দেশ দেওয়ার অভিযুক্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনে গুলির নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে নাসির উদ্দিন সারোয়ারের নামও রয়েছে।
তিনি গত আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মরত ছিলেন।
এসএইচআর/এসএম
