বিজ্ঞাপন

যোগদানের ১৭ দিনের মাথায় চট্টগ্রামের সদরঘাট থানার ওসিকে বদলি

যোগদানের ১৭ দিনের মাথায় চট্টগ্রামের সদরঘাট থানার ওসিকে বদলি

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে তাকে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, গত ১৮ জুন সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক শরীফকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের ১৭ দিনের মাথায় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর তিনি সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদ থেকে সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক হিসেবে বদলি হন। পরে সেখান থেকেই তাকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর তিনি কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এমআর/জেআই