বিজ্ঞাপন

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতাধীন হাসনাবাদ জোনাল অফিসের বেশ কয়েকটি এলাকায় লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৬ জুলাই) প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৫ জুলাই) এক বার্তায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানায়,সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া ও ইকুরিয়াসহ আশপাশের এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া জাজিরা ফিডারের আওতাধীন স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বার্তায় আরও বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

ওএফএ/বিআরইউ

বিজ্ঞাপন