ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমির খসরুকে ট্রাফিক মতিঝিল বিভাগে, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মতিঝিল বিভাগের, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ডিএমপির (ইন্টেলিজেন্স অ্যানালাইসিস) বিভাগে, ডিএমপির (ইন্টেলিজেন্স অ্যানালাইসিস) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক উত্তরা বিভাগে, ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক গুলশান বিভাগে, গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এসএএ/জেআই/এমএন
