বিজ্ঞাপন

ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলায় জরিমানা ৪০ হাজার, আটক ১৬

ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলায় জরিমানা ৪০ হাজার, আটক ১৬

রাজধানীর নিউমার্কেট এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, সোমবার(৬ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগের নিউমার্কেট ট্রাফিক জোনের নীলক্ষেত ক্রসিং থেকে কাঁটাবন ক্রসিং হয়ে হাতিরপুল বাজার পর্যন্ত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবন্ধকতা অপসারণ এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে অংশ নেন।

তিনি বলেন, অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে থাকা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২ ধারা অনুযায়ী ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক আইন অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে আটক করা হয় এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৬০টি ভিডিও মামলা করা হয়েছে।

নিয়াজ মেহেদী আরও জানান, রাস্তার ওপর যানবাহন পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অননুমোদিতভাবে গড়ে ওঠা মোটরযান মেরামত গ্যারেজগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জেইউ/এমটিআই

বিজ্ঞাপন