বিজ্ঞাপন

বাংলাদেশ-নেপাল সহযোগিতা জোরদারে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ-নেপাল সহযোগিতা জোরদারে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যান গুনাকর ভট্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) গুনাকর ভট্টের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উভয় পক্ষ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, উন্নয়ন পরিকল্পনা এবং উভয় দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জনে সহায়ক অন্যান্য ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিভিন্ন উপায় ও সম্ভাবনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষা‌তে বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীরতর করা এবং বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এনআই/এসএএস

বিজ্ঞাপন