বিজ্ঞাপন

জলাবদ্ধতায় প্রগতি সরণিতে তীব্র যানজট, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

জলাবদ্ধতায় প্রগতি সরণিতে তীব্র যানজট, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ

রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এতে এলাকাটিতে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

মঙ্গলবার (৭ জুলাই) ট্রাফিক গুলশান বিভাগ (ডিএমপি) এক ট্রাফিক আপডেটে জানিয়েছে, প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন চলাচল ধীরগতির হচ্ছে এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক গুলশান ডিভিশন (ডিএমপি)-এর ট্রাফিক সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সম্মানিত সড়ক ব্যবহারকারীদের ধৈর্য ধারণ এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

জেইউ/এমএন