বিজ্ঞাপন

চট্টগ্রাম পর্যন্ত যাবে কক্সবাজার এক্সপ্রেস

চট্টগ্রাম পর্যন্ত যাবে কক্সবাজার এক্সপ্রেস

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। বুধবারও অবস্থার উন্নতি না হওয়ায় এবং পানির উচ্চতা বাড়তে থাকায় রাতের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কক্সবাজার পর্যন্ত যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ট্রেনটি নির্ধারিত সময়েই ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম পর্যন্ত যাবে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।

তিনি জানান, চট্টগ্রামে রেললাইন ডুবে থাকায় ও ক্রমাগত পানি বাড়তে থাকায় আজ রাতে ঢাকা থেকে ছাড়তে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম পর্যন্ত যাবে। কক্সবাজার পর্যন্ত ভ্রমণের জন্য যেসব যাত্রী টিকিট কেটেছেন, তারা প্রচলিত নিয়মে টিকিট ফেরত দিয়ে অর্থ ফেরত নিতে পারবেন। 

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

/এমএইচএন/এমএসএ