বিজ্ঞাপন

বিশ্বমঞ্চে লাল-সবুজের গৌরব

গ্লোবাল স্টেম অলিম্পিয়াডে বাংলাদেশের অনিরুদ্ধ নীলাদ্রির সাফল্য

গ্লোবাল স্টেম অলিম্পিয়াডে বাংলাদেশের অনিরুদ্ধ নীলাদ্রির সাফল্য

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩-৫ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বৃহৎ ‘গ্লোবাল স্টেম অলিম্পিয়াড’। বিশ্বের ১১টি দেশের ৫০০ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেয়। এই আসরটিকে যুক্তরাজ্যের ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’ কর্তৃক সার্টিফাইড করা হয়েছে। বিশ্বমঞ্চের এই কঠিন প্রতিযোগিতায় বিজ্ঞান ও ইংরেজি উভয় বিভাগেই সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা।

এই আসরে বাংলাদেশের হয়ে অনন্য রেকর্ড গড়েছে ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস। এই অলিম্পিয়াডে সে প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মান ‘রাষ্ট্রপতি বিশেষ পুরস্কার’ (প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড)-সহ চ্যাম্পিয়ন, প্ল্যাটিনাম, ডায়মন্ড ও গোল্ড মেডেল মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১টি পুরস্কার অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার এই নেপথ্য কারিগর ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ’। অনবোর্ড টিম হিসেবে সমন্বয়ক শরিফুল ইসলাম সোহাগ, কামরুদ্দিন নিসান, মো. হাবিবুল আলম শিমুল ও নূর-ই-মোস্তফা শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। 

মো. তানভীরুল হক জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ৫০টিরও বেশি অলিম্পিয়াডের অফিশিয়াল পার্টনার হিসেবে আমেরিকা, যুক্তরাজ্য ও জাপানসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বজয়ের সুযোগ তৈরি করে দিচ্ছে। অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস কৃতি শিক্ষার্থী, আমরা তার সাফল্য কামনা করছি।

বিডি/এনএফ

বিজ্ঞাপন