বিজ্ঞাপন

ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী-টেকসই করার উদ্যোগ ডিএনসিসির

ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী-টেকসই করার উদ্যোগ ডিএনসিসির

ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা অধিকতর শক্তিশালী ও টেকসই করার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সে লক্ষ্যে কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (১০ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

তিনি জানান, ওয়ার্ডভিত্তিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী, কর্মীদের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা, বিদ্যমান বর্জ্য সংগ্রহ পদ্ধতির উন্নয়ন, নতুন বর্জ্য সংগ্রহসহ নানান বিষয়ে অধিকতর শক্তিশালী ও টেকসই করার জন্য এই কোর গ্রুপ গঠন করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির গ্রুপ লিডার হয়েছেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং উপগ্রুপ লিডার হয়েছেন ডিএনসিসির উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।

এছাড়া বাকি সদস্যরা হলেন, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং ডিএনসিসির ১ থেকে ১০ সব অঞ্চলের প্রতিটির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের (মোট ১০ জন) এই কমিটিতে রাখা হয়েছে।

এএসএস/জেআই