বিজ্ঞাপন

কুতুবখালী খালে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসির নতুন উদ্যোগ

কুতুবখালী খালে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুতুবখালী খালে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। সে লক্ষ্যে ১২ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবু আসলাম একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।

তিনি জানান, এই কমিটি কুতুবখালী খালে স্থানীয় জনগণ কর্তৃক বর্জ্য ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া স্বেচ্ছাসেবীদের নিয়ে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসি অঞ্চল ৫ এর নির্বাহী প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে অঞ্চল ৫ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। এছাড়া কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন-বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, পরিচ্ছন্নতা পরিদর্শক, সমাজসেবক, ছাত্র, সাংবাদিক, বিডি ক্লিন সদস্য।

এএসএস/জেআই