বিজ্ঞাপন

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে ইসমাইল হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ইসমাইল বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে থাকতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার উপজেলার সার্বিক পরিস্থিতি এখনও ভয়াবহ। এসব উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অন্তত ৭ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শনিবার বন্যার পানি নামতে শুরু করলে বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ভেসে ওঠে। অভ্যন্তরীণ সড়কগুলো ভেঙে পড়ায় বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এমআর/এসএম