ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে যুক্তরাজ্য ও নরওয়ে। আর এই ম্যাচ সামনে রেখে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত দেশ দুটির রাষ্ট্রদূতরা।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হলেন হাকন আরাল্ড গুলব্রান্ডসেন ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন। দুই দেশের দূতাবাসের ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যায়, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন ব্রিটিশ হাইকমিশনারকে শুভেচ্ছা বার্তায় বলছেন, আজ রাতের জন্য শুভ কামনা। প্রতি উত্তরে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আপনার জন্যও শুভ কামনা। আজ রাতে মাঠে দেখা হবে।
এনআই/জেডএস
