বিজ্ঞাপন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো।

প্রতিমন্ত্রী, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এনআই/জেআই