বিজ্ঞাপন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসের শোক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসের শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দোহার বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।

‌রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় দোহার বাংলা‌দেশ দূতাবাস ব‌লে‌ছে, কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার অসামান্য দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু ছিলেন। 

তার রাষ্ট্রনায়কোচিত অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সম্মানিত আল থানি পরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতার সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

রোববার এক বিবৃ‌তি‌তে কাতা‌রের আমিরের কার্যালয় দেশ‌টির সাবেক আমিরের মৃত্যুর খবর জানিয়েছে। মৃত্যুকা‌লে আল থানির বয়স হয়েছিল ৭৪ বছর। 

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। ২০১৩ সালে শেখ হামাদ ক্ষমতা ছেড়ে দেন। এরপর কাতারের আমির হন তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি।

এনআই/জেডএস

বিজ্ঞাপন