বিজ্ঞাপন

বাংলাদেশের বন্যায় প্রাণহানিতে সংযুক্ত আরব আমিরাতের সমবেদনা

বাংলাদেশের বন্যায় প্রাণহানিতে সংযুক্ত আরব আমিরাতের সমবেদনা

বাংলাদেশে টানা ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়ে সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

রোববার (১২ জুলাই) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। সেইসঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।

এ ছাড়া, পাকিস্তান এবং মালদ্বীপ সরকারও দেশে টানা ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে।

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ— এই সাত জেলা বন্যার কবলে পড়েছে। বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বল‌া হয়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ।

এনআই/আরএফ/এসএম