বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন কারবারি

যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন কারবারি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, রোমবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পর ভেতরে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। 

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার তিন মাদক কারবারি, জব্দকৃত গাঁজা ও প্রাইভেটকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেইউ/এমএসএ