রাজধানীর ডেমরা আর সারুলিয়া এলাকায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনে ৪ শিশু দগ্ধ হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ শিশুরা হলো- শফিউল্লাহ (১৩), মুনতাসির রহমান (১২), আদিবুল ইসলাম (১২) ও আব্দুল্লাহ নাসির (১৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, ডেমরা থানার শারুলিয়া এলাকা থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে দগ্ধ অবস্থায় চার শিশুকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে শিশু শফিউল্লাহ শরীরের ১ শতাংশ, মুনতাসির রহমানের শরীরের ১০ শতাংশ, আদিবুল ইসলামের শরীরের ৮ শতাংশ এবং আব্দুল্লাহ নাসিরের শরীরের ৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে বাকি দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে এবং একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এসএএ/এমএন
