স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াক আউট করে বিরোধী দল।
সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটি হওয়ার কথা ১৭ সদস্যের। ৫ জনের নাম দেওয়ার জন্য বিরোধী দলকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিরোধী দল কারও নাম দেয়নি। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবিতে অনড় আছে।
বিশেষ কমিটিতে সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সংসদের চিফ হুইপ সদস্য নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।
পরে সংসদের কণ্ঠভোটে এই বিশেষ কমিটি গঠনের বিষয়টি পাশ হয়।
এসআর/এসএএস
