বিজ্ঞাপন

সায়েদাবাদ বাস টার্মিনালে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সায়েদাবাদ বাস টার্মিনালে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. শুভ (২৬), মো. ইব্রাহিম (৩৬) ও মো. সেলিম (৩০)।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির একটি দল সায়েদাবাদ বাস টার্মিনালের বরিশাল কাউন্টারের সামনে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এর আগে সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে একই স্থানে পৃথক আরেকটি অভিযানে ইব্রাহিম ও সেলিমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এমএসি/জেআই