বিজ্ঞাপন

সফর মাসের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটি সভা বুধবার

সফর মাসের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটি সভা বুধবার

পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ সভা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৪ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

তথ্য জানানোর জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। 

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এমআরআর/জেআই