বিজ্ঞাপন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেটকার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেটকার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালকসহ তিনজনকে আটক করা হয়। তবে এ ঘটনায় মূল হোতা কারা এবং অস্ত্রগুলো কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, দুপুরের দিকে একটি প্রাইভেটকার থেকে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি ভাড়ায় চালিত এবং আটক দুই যাত্রী অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। চালক জড়িত আছে কিনা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এসএএস