ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)মির্জা তারেক আহমেদ বেগ বলেছেন, সমস্যার সমাধান হয়ে গেছে। শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না।
তিনি বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আজকের পরীক্ষা ভালো হয়েছে। শিক্ষার্থীরা যে রাস্তা ব্লক করেছিল তারা আলোচনার মাধ্যমে নিজেরাই ছেড়ে দিয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা তারেক আহমেদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। সরকারও তাদের বিষয়ে আন্তরিক। আশা করছি সমস্যার সমাধান হয়ে গেছে। শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না এবং আগামীকালকে পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন।
এর আগে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো ৩ দফা দাবিতে রাস্তা অবরোধ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এএএম/এসএম
