বিজ্ঞাপন

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন কর‌লেন সার্ক মহাসচিব

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন কর‌লেন সার্ক মহাসচিব

সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার আজ বুধবার (১৫ জুলাই) ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। 

মহাসচিবকে বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এবং সার্ক সচিবালয়ের পরিচালক মো. ওয়াসিম শাহজাদ চৌধুরিসহ সার্কের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাসচিব ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন। 

মহাসচিব গোলাম সারওয়ার উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।

এনআই/বিআরইউ